বাড়ীর বাইরের রংExterior Painting
রোদ, বৃষ্টি ও লোনা হাওয়ার প্রভাব থেকে বাড়ির বাইরের দেয়ালকে সুরক্ষিত রেখে সুন্দর ও টেকসই ফিনিশিং দেওয়ার প্রফেশনাল Exterior Painting Service।
"আমাদের কাজের ধরন জানুন"ধবলাট, কেদারপুর, গঙ্গাসাগর, সাগর ব্লক, দক্ষিণ ২৪ পরগনা — ৭৪৩৩৭৩
দক্ষিণ ২৪ পরগণার অন্যতম বিশ্বস্ত পেইন্টিং সার্ভিস
"পুট্টি, ওয়াটারপ্রুফিং থেকে শুরু করে এক্সটেরিয়র ডিজাইন, বেসকোট ও ফাইনাল কোটিং— প্রতিটা ধাপ নিজে দাঁড়িয়ে থেকে করানো হয়। ১৩ বছরের অভিজ্ঞ টিম, কোম্পানির আসল মাল, আর কাজ শেষে আপনার নিজের নামে রেজিস্টার করা গ্যারান্টি।"
"কাজের পূর্বে"।
"ফাইনাল ফিনিশ"
বছরের অভিজ্ঞতা
Years since 2013কোম্পানির সার্টিফায়েড ট্রেনিং
Berger certificationsপর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি
Brand warrantyব্লক জুড়ে পরিষেবা
Service areas"আমাদের বিশেষজ্ঞ পরিষেবা"।
ইন্টেরিয়র পুট্টি ফিনিশ, এক্সটেরিয়র আর্কিটেকচারাল কালার ডিজাইন, গ্রুভড লাইন (Grooved lines) টেক্সচার থেকে শুরু করে ছাদের ড্যাম্প বা কাঠের দরজা— নিখুঁত কাজের জন্য আলাদা লোক খোঁজার আর দরকার নেই।"
রোদ, বৃষ্টি ও লোনা হাওয়ার প্রভাব থেকে বাড়ির বাইরের দেয়ালকে সুরক্ষিত রেখে সুন্দর ও টেকসই ফিনিশিং দেওয়ার প্রফেশনাল Exterior Painting Service।
"আমাদের কাজের ধরন জানুন"ঘরের ভিতরটা যেন শান্ত, উজ্জ্বল আর একদম দাগহীন — ব্রাশ ও রোলার দুটোতেই।
"আমাদের কাজের ধরন জানুন"রঙের আসল সৌন্দর্য নির্ভর করে নীচের বেসের উপর — সেখানেই আমরা সময় দিই।
"আমাদের কাজের ধরন জানুন"একটা দেওয়ালেই গোটা ঘরের চেহারা বদলে যায় — 3D, স্টোন, ড্যামাস্ক বা হাতে আঁকা ডিজাইন।
"আমাদের কাজের ধরন জানুন"ছাদ, বাথরুম আর দেওয়ালের ড্যাম্প — সমুদ্র উপকূলের বাড়ির সবচেয়ে বড় শত্রু।
"আমাদের কাজের ধরন জানুন"দরজা, জানলা আর কাঠের আসবাবে PU ও মেলামাইন ফিনিশ — কাঠের দানা ফুটে ওঠে।
"আমাদের কাজের ধরন জানুন"শুধু রং নয় — পুরো বাড়ির চেহারা বদলে দেওয়ার কাজটাও আমরা করি।
"আমাদের কাজের ধরন জানুন"বাড়িতে এসে মাপজোক, শেড বাছাই আর 3D প্রিভিউ — সম্পূর্ণ বিনামূল্যে।
"আমাদের কাজের ধরন জানুন""আমাদের সাফল্যের ঝলক"।
"প্রতিটি প্রজেক্ট আমাদের নিখুঁত ফিনিশিংয়ের প্রমাণ। এক্সটেরিয়র আর্কিটেকচারাল ডিজাইন, আধুনিক টেক্সচার থেকে শুরু করে ভেতরের স্মুথ ফিনিশ— আমাদের সেরা কিছু কাজের ঝলক ডানদিকে টেনে দেখে নিন।"
কাজ শুরুর আগেই দেখে নিন
সাইট ভিজিটে আমরা শেড কোড সহ 3D প্রিভিউ বানিয়ে দিই। নীচে একটা সোয়াচে চাপ দিয়ে দেখুন।
আসল ছবি
এগুলো আমাদের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্র্যান্ড শেড। পছন্দ হলে নাম বলে দিলেই হবে।
আগে ও পরে
দুটো ছবিই একই বাড়ির — মাঝের হাতলটা টেনে সরান।
"কাজের পূর্বে"।
"ফাইনাল ফিনিশ"
"কাজের পূর্বে"।
"ফাইনাল ফিনিশ"
"আমাদের কাজের সহজ ধাপ"
"কাজ শুরুর প্রথম দিন থেকে শেষ পর্যন্ত— কী কাজ হচ্ছে, কতদিন লাগবে এবং ঠিক কত খরচ হবে, তার ১০০% স্পষ্ট হিসাব আমরা আপনাকে দেব। আমাদের কাজে কোনো লুকোনো খরচ (Hidden cost) নেই!"
একটা ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ — আমরা দিন ঠিক করে নিই।
বাড়িতে এসে দেওয়াল দেখে মাপজোক ও অবস্থা যাচাই করি। কোনও খরচ নেই।
শেড কার্ড ও 3D প্রিভিউ দেখিয়ে লিখিত হিসেব দিই — লেবার বা লেবার+মেটেরিয়াল।
পরিষ্কার, ফাটল মেরামত, পুট্টি ও স্যান্ডিং — এই ধাপেই কাজের আয়ু ঠিক হয়।
প্রাইমার ও কোট ধরে ধরে, ব্র্যান্ডের নিয়ম মেনে। প্রতিদিন কাজের ছবি পাঠানো হয়।
সাইট পরিষ্কার, কোম্পানির ওয়ারেন্টি রেজিস্ট্রেশন ও ১ বছর ফ্রি সার্ভিস।
"১০০% নিশ্চিন্ত থাকুন" অথবা "লিখিত গ্যারান্টি ও ভরসা"।
"আমাদের কাজ মানেই ১০০% নিশ্চিন্তি! কাজ শেষে সরাসরি আপনার নিজের নামে পেইন্ট কোম্পানির অরিজিনাল ওয়ারেন্টি সার্টিফিকেট রেজিস্টার করে আপনার হাতে তুলে দেওয়া হবে। রঙের সুরক্ষায় যেমন কোম্পানির গ্যারান্টি, ফিনিশিংয়েও আমাদের ভরসা!"
| এলাকা | প্রোডাক্ট | কাজের ধরন | ওয়ারেন্টি |
|---|---|---|---|
| গঙ্গাসাগর, সাগর | Asian Paints Apex Ultima Protek | এক্সটেরিয়র + ড্যাম্প প্রুফ | ১২ বছর |
| চৌরঙ্গী, দক্ষিণ ২৪ পরগনা | Birla Opus One True Life | এক্সটেরিয়র, ২২০০ বর্গফুট | ১২ বছর |
| গঙ্গাসাগর | Birla Opus One True Look | এক্সটেরিয়র, ১৪০০ বর্গফুট | ৯ বছর |
| চণ্ডীপুর, দক্ষিণ ২৪ পরগনা | Birla Opus Alldry | ওয়াটারপ্রুফিং, ১০০০ বর্গফুট | ১ বছর অ্যাসিওরেন্স |
* গ্রাহকের গোপনীয়তার জন্য নাম ও ফোন নম্বর দেখানো হয়নি। মূল সার্টিফিকেট চাইলে দেখানো হবে।
রজত মণ্ডল
প্রোপ্রাইটর ও রেজিস্টার্ড পেইন্টিং কন্ট্রাক্টর
"আপনার ভরসার মুখ"।
রং তো সবাই করে। আমরা দেখি দশ বছর পরেও দেওয়ালটা কেমন থাকবে।
"২০১৩ সালে একজন সাধারণ পেইন্টার হিসেবে পথ চলা শুরু। আজ ক্রিয়েটিভ কালার পেইন্টার গ্রুপ-এর নেতৃত্বে আমাদের রয়েছে একটি প্রফেশনাল ও প্রশিক্ষিত টিম। আমরা ৬টি শীর্ষ কোম্পানির অনুমোদিত কন্ট্রাক্টর। গঙ্গাসাগর থেকে সোনারপুর— আমাদের নিখুঁত পুট্টি, ওয়াটারপ্রুফিং এবং এক্সটেরিয়র ডিজাইনের কাজের সাক্ষী অগুনতি সন্তুষ্ট গ্রাহক।"
"কোথায় কোথায় আমরা কাজ করি"।
"এখানে আপনার এলাকার নাম দেখতে পাচ্ছেন না? কোনো চিন্তা নেই! আমাদের একটি কল বা হোয়াটসঅ্যাপ করুন, হয়তো আপনার ঠিকানাতেও আমাদের দক্ষ টিম খুব সহজেই পৌঁছে যাবে।"
সাধারণ প্রশ্ন
না। বাড়িতে এসে মাপজোক, দেওয়ালের অবস্থা দেখা, শেড পরামর্শ ও লিখিত কোটেশন — পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে।
দুটোই হয়। "লেবার অনলি" নিলে আপনি নিজে মাল কিনবেন, আর "লেবার + মেটেরিয়াল" নিলে ব্র্যান্ডের আসল মাল আমরাই এনে দিই — বিল সহ।
Asian Paints, Berger, Birla Opus, JSW, Nerolac ও Dulux — আপনি যেটা চাইবেন। সবগুলোরই আমরা রেজিস্টার্ড কন্ট্রাক্টর হিসেবে কাজ করি।
হ্যাঁ। প্রোডাক্ট অনুযায়ী কোম্পানির নিজস্ব ওয়ারেন্টি (৭ থেকে ১২ বছর পর্যন্ত) আপনার নামে রেজিস্টার করে সার্টিফিকেট হাতে দেওয়া হয়। তার উপরে আমাদের তরফে ১ বছরের ফ্রি সার্ভিস।
সাধারণ একতলা বাড়ির এক্সটেরিয়র ৫–৮ দিন, পুরো বাড়ি ইন্টেরিয়র + এক্সটেরিয়র ১২–২০ দিন। সাইট দেখার পর সঠিক দিন বলে দেওয়া হয়।
দরকার নেই। আমরা রোজকার কাজের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাই, আর আসবাব ঢাকা দিয়ে ধুলোমুক্ত ভাবে কাজ করি।
"আজই ফ্রি সাইট ভিজিট বুক করুন"
দেওয়াল দেখে, মাপ নিয়ে, শেড বেছে দিয়ে লিখিত হিসেব — কোনও খরচ ছাড়াই।