আমাদের কথা · Since 2013

"শুধু রং করা নয়, আমরা রাঙিয়ে তুলি আপনাদের স্বপ্নের বাড়ি।"

ক্রিয়েটিভ কালার পেইন্টার গ্রুপ —"দক্ষিণ ২৪ পরগনার যেকোনো প্রান্তে, আপনার স্বপ্নের বাড়ি রাঙাতে আমরা প্রস্তুত!"

রজত মণ্ডল রজত মণ্ডলপ্রোপ্রাইটর ও রেজিস্টার্ড পেইন্টিং কন্ট্রাক্টর

বাড়িটা আপনার সারা জীবনের। রংটা যদি দু'বছরে উঠে যায়, দোষটা রঙের নয় — নিজের কাজের।

রজত মণ্ডল 2013 সাল থেকে পেইন্টিং-এর কাজে। Asian Paints-এর সঙ্গে সিনিয়র পেইন্টার ও ডেকরেটর হিসেবে যুক্ত থাকার অভিজ্ঞতা সার্টিফিকেট রয়েছে, Berger Paints-এর ছ'টি স্পেশালিস্ট ট্রেনিং সম্পূর্ণ করেছেন, আর Birla Opus-এর রেজিস্টার্ড পেইন্টিং কন্ট্রাক্টর (আইডি PC00135557)।

এখন ক্রিয়েটিভ কালার পেইন্টার গ্রুপ-এ প্রশিক্ষিত কারিগরের একটা স্থায়ী টিম — যাঁরা শুধু রং লাগান না, দেওয়ালের ড্যাম্প, ফাটল আর বেসের কাজটাও ঠিক করে করেন। সেটাই কাজের আয়ু ঠিক করে দেয়।

ধবলাট, গঙ্গাসাগর হিন্দি ও বাংলা ট্রেড রেজিঃ ১১০২

পথচলা

ধাপে ধাপে, বছর ধরে।

২০১৩

শুরু

Asian Paints-এর সঙ্গে যুক্ত হয়ে পেইন্টার ও ডেকরেটর হিসেবে কাজ শুরু।

১৩
২০২২

স্পেশালিস্ট ট্রেনিং

Berger Paints-এর মেকানাইজড পেইন্টিং ও ওয়াটারপ্রুফিং ট্রেনিং সম্পূর্ণ।

২২
২০২৩

টেক্সচার ও উড ফিনিশ

PU ফিনিশ, স্টোন টেক্সচার, ট্র্যাডিশনাল ও 3D ইফেক্ট ফিনিশে সার্টিফিকেশন।

২৩
২০২৪

আনুষ্ঠানিক নথিভুক্তি

ধবলাট গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড রেজিস্ট্রেশন — পেইন্টার ও লেবার কন্ট্রাক্টর।

২৪
বর্তমান

মাল্টি-ব্র্যান্ড কন্ট্রাক্টর

Asian, Berger, Birla Opus, JSW, Nerolac ও Dulux — ছ'টি কোম্পানির কাজ।

৬
টিম

নিজস্ব কারিগর

প্রশিক্ষিত ও স্থায়ী পেইন্টারদের একটা দল — প্রতিটা সাইটে একই মান।

৪

প্রশিক্ষণ

Berger Paints-এর সার্টিফায়েড ট্রেনিং

প্রতিটা সার্টিফিকেট রজত মণ্ডল-এর নামে ইস্যু করা। মূল কপি সাইট ভিজিটে দেখানো হয়।

Mechanised Painting — Sanders, Mixers & Measuring Tools২৭ ডিসেম্বর ২০২২
Basic Waterproofing — Interior, Exterior, Sealants & Admixtures২৭ ডিসেম্বর ২০২২
Wood Finishes — PU Finishes০১ জানুয়ারি ২০২৩
Exterior Textures — Stone Finishes৩০ জানুয়ারি ২০২৩
Interior Textures — Indian Traditional Finishes১৪ ফেব্রুয়ারি ২০২৩
Interior Textures — 3D Effect Finishes০৬ এপ্রিল ২০২৩
Asian Paints — অভিজ্ঞতা সার্টিফিকেট

Asian Paints — অভিজ্ঞতা সার্টিফিকেট

জুনিয়র 2013 থেকে সিনিয়র পেইন্টার ও ডেকরেটর / পেইন্টিং কন্ট্রাক্টর হিসেবে যুক্ত থাকার স্বীকৃতি — ওয়াল পেইন্টিং, টেক্সচার ফিনিশ, ওয়াটারপ্রুফিং ও রেসিডেন্সিয়াল-কমার্শিয়াল প্রকল্পে দক্ষতার উল্লেখ সহ।

"কেন 'ক্রিয়েটিভ কালার পেইন্টার গ্রুপ' আপনার বাড়ির জন্য সেরা পছন্দ?"

যে জায়গাগুলোয় আমরা
আলাদা।

01

বেসের কাজে সময়

ফাটল, ড্যাম্প, পুট্টি আর স্যান্ডিং — এই ধাপটা তাড়াহুড়ো করলে যত ভাল রংই হোক, টিকবে না।
অভিজ্ঞ ও দক্ষ পেইন্টারদের মাধ্যমে পরিকল্পিত, পরিপাটি ও মানসম্মত রঙের কাজ সম্পন্ন করা হয়।

02

আসল মাল, পাকা বিল

লেবার+মেটেরিয়াল নিলে কোম্পানির আসল প্রোডাক্ট, বিল সহ। ভেজাল বা রি-ফিল নয়।

03

রোজকার আপডেট

কাজের ছবি প্রতিদিন হোয়াটসঅ্যাপে। আপনি বাইরে থাকলেও সব দেখতে পাবেন।

04

পরিষ্কার হ্যান্ডওভার

আসবাব ঢাকা, মেঝে সুরক্ষিত, আর কাজ শেষে পুরো সাইট পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া।

05

লিখিত ওয়ারেন্টি

কোম্পানির ওয়ারেন্টি আপনার নামে রেজিস্টার — ৭ থেকে ১২ বছর পর্যন্ত।

06

১ বছর ফ্রি সার্ভিস

কাজের পর এক বছর কোনও সমস্যা হলে বিনামূল্যে ঠিক করে দেওয়া হয়।

07

স্থানীয় টিম

গঙ্গাসাগরেই আমাদের ঘর। কাজ শেষে হারিয়ে যাই না — এক ফোনেই পাবেন।

08

সব রেঞ্জেই কাজ

ছোট ঘরের এক দেওয়াল থেকে গোটা তিনতলা বাড়ি — কাজের মাপ নিয়ে আপত্তি নেই।

"আজই ফ্রি সাইট ভিজিট বুক করুন"

"স্বপ্নের বাড়ির প্ল্যানিং শুরু হোক আজই। কোনো খরচ ছাড়াই!"

দেওয়াল দেখে, মাপ নিয়ে, শেড বেছে দিয়ে লিখিত হিসেব — কোনও খরচ ছাড়াই।